Bullets In Baby Diaper: নিউইয়র্কের বিমানবন্দর থেকে শিশুর ডায়াপারের ভিতরে লুকানো ১৭টি বুলেট উদ্ধার

বেবি ডায়াপারের ভিতরে লুকানো ১৭টি বুলেট...

Airport (File Image)

নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে (New York’s LaGuardia Airport) বেবি ডায়াপারের (Baby Diaper) ভিতরে লুকানো ১৭টি বুলেট (Bullets) উদ্ধার। বুধবার সে দেশের পরিবহন নিরাপত্তা প্রশাসনের (Transportation Security Administration) তরফে জানানো হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা চেকপয়েন্টে পরীক্ষা করার সময় মেশিনে অ্যালার্ম বেজে ওঠে, অফিসাররা যাত্রীর ব্যাগ থেকে বেবি ডায়পারে ভিতরে লুকানো ১৭টি বুলেট খুঁজে পান।

প্রতিবেদনে প্রকাশ, যাত্রীটি প্রাথমিকভাবে দাবি করেছিলেন যে বুলেট ভর্তি ডায়াপারটি তাঁর ব্যাগে কীভাবে এলো সে বিষয়ে তিনি জানেন না। পরে অবশ্য তিনি জানান তাঁর গার্লফ্রেন্ড বুলেটগুলো সেখানে রাখার পরামর্শ দিয়েছিলেন। যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।

দেখুন 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement