Joe Biden On Valdimir Putin: রুশ বিরোধী নেতার মৃত্যুর ফল ভুগতে হবে পুতিনকে, তোপ বাইডেনের

Joe Biden On Valdimir Putin: রুশ বিরোধী নেতার মৃত্যুর ফল ভুগতে হবে পুতিনকে, তোপ বাইডেনের
Biden, Putin (Photo Credit: Instagram)

ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) বিরোধিতা করায় তাঁকে জেলে ভরা হয়। এবার রাশিয়ার সেই পুতিন বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যু জেলের অন্ধকার গারদেই হয় বলে জানা যাচ্ছে। যদিও ক্রেমলিনের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। আলেক্সি নাভালনির জেলের মধ্যে মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে ক্রেমলিন কিছু জানে না বলে দাবি করা হয়। এদিকে এসবের মধ্যে জো বাইডেনের (Joe Biden) একটি পুরনো ভিডিয়ো ফের প্রকাশ্যে আসতে শুরু করে। যেখানে বাইডেন দাবি করেন, আলেক্সি নাভালনির মৃত্যু যদি জেলের ভিতরে হয়, তাহলে তাঁর মারাত্মক ফল পুতিনকে ভুগতে হবে। ২০২১ সালে বাইডেন ওই মন্তব্য করেন।  তবে ২০২১ সালে নাভালনিকে বাইডেন ওই মন্তব্য করলেও, রুশ বিরোধী নেতার মৃত্যুর খবর মার্কিন প্রেসিডেন্য়ট এখনও কিছু বলেননি।

আরও পড়ুন: Russia: পুতিন বিরোধিতা করায় গারদে, মৃত্যু রাশিয়ার বিরোধী নেতার

দেখুন বাইডেনের পুরনো মন্তব্য...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 16, 2024 08:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).