US Mass Shooting: উত্তর ক্য়ালিফোর্নিয়ার হাফ মুন বে-তে বন্দুকবাজের হামলা, নিহত সাত জন
মাত্র দু' দিন আগেই লস অ্য়াঞ্জেলেসে বন্দুকবাজের হামলার ঘটনায় ১১ জনের মৃত্য়ু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার উত্তর ক্য়ালিফোর্নিয়া হাফ মুন বে-তে হামলার ঘটনা ঘটেছে।
মাত্র দু' দিন আগেই লস অ্য়াঞ্জেলেসে বন্দুকবাজের হামলার ঘটনায় ১১ জনের মৃত্য়ু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার উত্তর ক্য়ালিফোর্নিয়া এবং লোয়া অঞ্চলে হামলার ঘটনা ঘটেছে।উত্তর ক্য়ালিফোর্নিয়ার হাফ মুন বে-এর সৈকত অঞ্চলের ঘটনায় সাত জন নিহত এবং তিন জন আহত হন।এর পাশাপাশি লোয়াতে একটি শিক্ষা প্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় দু' জন ছাত্র নিহত হন। শিক্ষা প্রতিষ্ঠানের একজন কর্মীও গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থাও যথেষ্ট আশঙ্কাজনক।
Seven people have been killed and one critically injured in two shootings in Half Moon Bay in northern California, reports US media
"Suspect is in custody. There is no ongoing threat to the community at this time", tweets San Mateo County Sheriff
— ANI (@ANI) January 24, 2023
সংবাদ মাধ্যম সূত্রে খবর হামলার ঘটনায় অভিযুক্ত চিনা বংশোদ্ভূত মার্কিন ঝাও চুনলি নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, তাঁর বয়স ৬৭ বছর। জানা গেছে গুলি চালানোর পরে তিনি শেরিফের সাবস্টেশনে একটি পার্ক করা গাড়িতে বসেছিলেন। গুলি চালানোর প্রায় দুই ঘন্টা পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। স্যান মাতেওর কাউন্টি শেরিফ টুইট করে বলেছেন "সন্দেহভাজন পুলিশের হেফাজতে রয়েছে৷ তাই কোন চিন্তা করার কারণ নেই।
*Update* Suspect is in custody. There is no ongoing threat to the community at this time.
— San Mateo County S.O (@SMCSheriff) January 24, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 24, 2023 09:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

