মার্কিন হামলায় ফের কেঁপে উঠল সিরিয়া। জানা গেছে বৃহস্পতিবার রাত্রে মার্কিন বিমানের তরফে বোমাবর্ষণ করা হয়। উত্তর পর্ব সিরিয়ার হাশাকাতে আমেরিকার এক ডিফেন্স স্টাফকে ড্রোনের মাধ্যমে মারার অভিযোগ রয়েছে। এর জেরে আরও ৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন। রাত্রি ১.৪০ নাগাদ ড্রোনের মাধ্যমে হামলা করা হয় বলে জানা গেছে।ঘটনার দোষ চাপানো হয়েছে ইরানের সশস্ত্র সেনাবাহিনীর ওপর। ড্রোনটি ইরানের বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দফতর।
এর হামলার পরপরই সিরিয়ায় বিমান হামলার সিদ্ধান্ত নেওয়া হয় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। যদিও এই বিষয়ে কোন প্রতিক্রিয়া দেয়নি ইরান।
BREAKING: US launches airstrikes in Syria after a US contractor was killed and five US troops were wounded in an attack by a drone of Iranian origin
— The Spectator Index (@spectatorindex) March 24, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)