লুইসভিলের একটি ব্যাঙ্কে সন্ত্রাসবাদী হামলার জেরে মৃত ৪ এবং আহত ৯। ঘটনাটি ঘটেছে সোমবার।তবে আততায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি সম্পর্কে খবর পাওয়ার মিনিট তিনেকের মধ্যে পুলিশ চলে আসে ঘটনাস্থলে।

কেন্টাকির একটি ব্যাঙ্কে হত্যালীলা চালানোর সময় লাইভস্ট্রীমও করছিল ওই আততায়ী বলে জানা গেছে। হত্যাকারী ২৩ বছরের কর্নর স্টারজিওন। কেন্টাকির ওল্ড ন্যাশন্যাল ব্যাঙ্কে হামলা চালানোর সময় তার হাতে একটি রাইফেল ছিল। এবং ওই ব্যাঙ্কেই সে কাজ করত বলে জানা গেছে।

ঘটনায় লুইসভিলি মেট্রো পুলিশ দফতরের এক আধিকারিককে মাথায় গুলি করে ওই হত্যাকারী।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)