United States : অনলাইন ডেটিং অ্যাপে অশালীন প্রস্তাব, মার্কিন মুলুকে ধৃত ১ ভারতীয়

আনন্দের অশালীন ভিডিও প্রস্তাব গুলি রেকর্ড করে তা ইউটিউবে ছেড়ে দেয় এক ব্যক্তি

United States : অনলাইন ডেটিং অ্যাপে অশালীন প্রস্তাব, মার্কিন মুলুকে ধৃত ১ ভারতীয়
প্রতীকী ছবি

ডেটিং অ্যাপের মাধ্যমে ১৪ বছরের কম  বয়সী মেয়েকে যৌন প্রস্তাবনা দেওয়ার অভিযোগে মার্কিন মুলুকে গ্রেফতার ১ ভারতীয়। আনন্দ সিং নামের ওই ব্যক্তির বিরুদ্ধে নাবালিকাকে ডেটিং অ্যাপের মাধ্যমে অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। হিলি নামক অ্যাপের মাধ্যমে যোগাযোগ চলছিল দুজনের মধ্যে।

সেই কথোপকথনের ভিডিওটি কোন ব্যক্তি ইউটিউবে আপলোড করে এবং এফবিআইকে বিষয়টি দেখার অনুরোধ করে। ভিডিওটি নজরে আসতেই ব্যবস্থা নেয় প্রশাসন।

এরিকা বুয়োনোকোর (Erica Buonocore) নামের এক এফবিআইয়ের স্পেশাল এজেন্টের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 02, 2023 01:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).