UK’s PM office Celebrating Pongal Video: ব্রিটেনে প্রধানমন্ত্রীর অফিসে পোঙ্গল উৎসব, পাত পেড়ে খেলেন কর্মীরা, দেখুন ভিডিয়ো

UK’s PM office Celebrating Pongal Video: ব্রিটেনে প্রধানমন্ত্রীর অফিসে পোঙ্গল উৎসব, পাত পেড়ে খেলেন কর্মীরা, দেখুন ভিডিয়ো
Pongal Celebrates In UK (Photo Credit: Video Screen Grab)

সবে সবে দক্ষিণের রাজ্যগুলিতে  সাড়ম্বরে পালন করা হয় পোঙ্গল (Pongal)। পাঞ্জাবে লোহরির পর দক্ষিণ ভারত জুড়ে পালন করা হয় পোঙ্গল।  এবার ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত উৎসব পালন করলেন বিদেশের মানুষও।  কি অবাক লাগছে শুনতে? তাহলে দেখুন এই ভিডিয়ো।  যেখানে ব্রিটেনের (UK) প্রধানমন্ত্রীর অফিসে পালন করা হয় পোঙ্গল। ব্রিটেনের প্রধানমন্ত্রীর অফিসের কর্মীদের দেখা যায়, তাঁরা সেখানে বসে ভারতের ঐতিহ্যবাহী খাবার খেয়ে পালন করছেন এই উৎসব।  ভিডিয়ো আরও দেখা যায়, প্রধানমন্ত্রীর অফিসে যখন পোঙ্গলের খাবার খেতে বসেন কর্মীরা, তাঁদের সামনে দেওয়া কলা পাতা।  সেই কলা পাতাতেই তাঁরা ইডলি, চাটনি, কলা খাচ্ছেন।   ভারতীয় খাবারের সঙ্গে পরিচিত হতে পেরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর অফিসের কর্মীদের মুখে হাসি ফুটে উঠতেও দেখা যায়।  দেখুন সেই ভিডিয়ো...

আরও পড়ুন: Britain Heatwave: পুড়ছে ব্রিটেন, বইছে তাপপ্রবাহ, জারি সতর্কতা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 17, 2023 02:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).