Russia Ukraine War: ট্রাম্পের ফোন রেখেই ইউক্রেনের রাজধানী কিভে ৫৫০ ড্রোন, ব্যালিস্টিক মিসাইলে হামলা পুতিনের

গতকাল, বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে ৫২ মিনিটের দীর্ঘ কথা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের যুদ্ধবিরতির আবেদন ফিরে দেন পুতিন।

Russia Ukraine War: ট্রাম্পের ফোন রেখেই ইউক্রেনের রাজধানী কিভে ৫৫০ ড্রোন, ব্যালিস্টিক মিসাইলে হামলা পুতিনের
Russia Attacks Ukraine (Photo Credit: X/Screengrab)

Russia Ukraine War: গতকাল, বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (President Donald Trump) সঙ্গে ফোনে ৫২ মিনিটের দীর্ঘ কথা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ট্রাম্পের যুদ্ধবিরতির আবেদন ফিরে দেন পুতিন। ট্রাম্প আর পুতিনের ফোনালাপ শেষ হতেই ইউক্রেনের (Ukraine) ওপর সাম্প্রতিক কালে সবচেয়ে বড় হামলা চালায় রাশিয়া। ইউক্রেনকে লক্ষ্য করে রাশিয়া থেকে উড়ে আসে ৫৫০টি ড্রোন ও ব্যালিস্টিক সহ ভয়াবহ ১৮টি মিসাইল।

টানা সাড়ে ৩ ঘণ্টা ধরে চলতে থাকে রুশ হামলা।  ইউক্রেনের রাজধানী কিভে ঘনবসতিপূর্ণ এলাকায় রাশিয়ান মিসাইল আছড়ে পড়ার পর বড় বিস্ফোরণ হয়। এরপর ভয়াবহ আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। অন্তত ৮টি বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। ইউক্রেনের ওপর রুশ হামলার নিন্দা করেছে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড সহ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি।

ইউক্রেনে বড় হামলা রাশিয়ার

রুশ হামলা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).