Maldives Parliament Viral Video: মালদ্বীপ সংসদের অন্দরে তুমুল হট্টগোল, সাংসদদের ধ্বস্তাধস্তি, চাপে চিনপন্থী মুইজ্জু সরকার

সদ্য সে দেশের সংসদ ভবনের একটি ভিডিয়ো উঠে এসেছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়ো জুড়ে তুমুল হট্টগোল, বিশৃঙ্খলাতা। একে অপরকে টানা হিঁচড়া করে মারধর করছে সাংসদেরা। ঘটনায় কয়েকজন সাংসদ গুরুতর আহত হন বলে খবর।

Maldives Parliament Viral Video: মালদ্বীপ সংসদের অন্দরে তুমুল হট্টগোল, সাংসদদের ধ্বস্তাধস্তি, চাপে চিনপন্থী মুইজ্জু সরকার
Maldives Parliament Viral Video (Photo Credits: X)

সদ্য মালদ্বীপে (Maldives) নতুন সরকার গঠন করেছেন চিনপন্থী মহম্মদ মুইজ্জু। তবে ভারতের সঙ্গে সাম্প্রতিক বিদ্বেষের জেরে এবার নিজের দেশেই প্রবল চাপের মুখে নয়া মালদ্বীপ প্রেসিডেন্ট (Maldives President Mohamed Muizzu)। সদ্য সে দেশের সংসদ ভবনের একটি ভিডিয়ো উঠে এসেছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়ো জুড়ে তুমুল হট্টগোল, বিশৃঙ্খলাতা। একে অপরকে টানা হিঁচড়া করে মারধর করছে সাংসদেরা। সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। জানা যাচ্ছে, এমতাবস্থায় মুইজ্জুর বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসন প্রস্তাব আনতে চলেছে প্রধান বিরোধী দল মলদ্বীপ ডেমোক্রেটিক পার্টি। ঘটনায় কয়েকজন সাংসদ গুরুতর আহত হন বলে খবর।

দেখুন মালদ্বীপ সংসদের অন্দরে বিশৃঙ্খলতার দৃশ্য... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 29, 2024 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).