Rishi Sunak Concedes Defeat: হার স্বীকার করলেন ঋষি সুনাক, ব্রিটেনে সাধারণ নির্বাচনে লেবার পার্টির জয়জয়কার
ঋষি সুনাক সাধারণ নির্বাচনে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ হারালেন, ঋষি হার স্বীকার করে নিয়ে অভিনন্দন জানালেন লেবার পার্টির কেয়ার স্টার্মারকে।
নয়াদিল্লি: কেয়ার স্টার্মার (Keir Starmer)-এর লেবার পার্টি (Labour Party) পরাজিত করল ঋষি সুনাকের (Rishi Sunak) কনজারভেটিভ পার্টিকে। ব্রিটেনে প্রথমবার ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর পদে ছিলেন ঋষি সুনাক। বৃহস্পতিবার অর্থাৎ ৪ জুলাই ব্রিটেনে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুর হয়। শুক্রবার ভোর থেকে ভোট গণনা শুরু হয়, ৩৮৯টি আসনে জিতে ক্ষমতা এসেছে কেয়ার স্টার্মারের লেবার পার্টি।
এক্সিট পোল জানিয়েছিল, ক্ষমতা হারাতে চলেছেন ঋষি সুনক। ১৪ বছরের কনজারভেটিভ পার্টির আমল এবার শেষ হতে চলেছে। সেই মতোই ব্রিটেনে এক্সিট পোলের সমীক্ষা মিলে গেলো। পরাজিত হলেন ঋষি সুনাক। হার স্বীকার করে নিয়ে ঋষি বলেন, ‘আমি দুঃখিত। লেবার পার্টি এই নির্বাচনে জিতেছে... । তিনি আরও বলেন, স্টার্মারকে ফোন করে তিনি অভিনন্দন জানিয়েছেন।’
দেখুন
BREAKING: UK Prime Minister Rishi Sunak concedes defeat to Keir Starmer in general election
— BNO News (@BNONews) July 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 05, 2024 10:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

