Helicopter Crash: মালয়েশিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, নৌসেনার দুই হেলিকপ্টার সংঘর্ষে ১০ জন নিহত

দুর্ঘটনায় দুই হেলিকপ্টারে থাকা মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

Helicopter Crash: মালয়েশিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, নৌসেনার দুই হেলিকপ্টার সংঘর্ষে ১০ জন নিহত
2 Military Helicopters Collided (Photo Credit: X)

নয়াদিল্লি: মালয়েশিয়ায় (Malaysia) নৌসেনার দুটি হেলিকপ্টারের (Helicopters) সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। মালয়েশিয়ার নৌবাহিনী জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সকাল ৯.৩২ মিনিটে প্রশিক্ষণের সময় দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারগুলো রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারেডের জন্য প্রশিক্ষণ করার সময় সংঘর্ষ হয়, এতে ১০ জন ক্রুর মৃত্যু হয়েছে। সূত্রে খবর, ৯০তম নৌবাহিনী দিবসের কুচকাওয়াজের মহড়ার প্রশিক্ষণ চলছিল। আরএমএন ঘটনার কারণ শনাক্ত করতে একটি তদন্ত বোর্ড গঠন করেছে। আরও পড়ুন: Earthquake in Taiwan: সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বার বার কেঁপে উঠল তাইওয়ান, আতঙ্কে স্থানীয়রা

দেখুন ভিডিও 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 23, 2024 10:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).