Spain Floods: বন্যায় বিধ্বস্ত স্পেন, মৃত ৯৫ জন, নিখোঁজ বহু

বন্যায় বিধ্বস্ত স্পেনে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা।

Spain Floods: বন্যায় বিধ্বস্ত স্পেন, মৃত ৯৫ জন, নিখোঁজ বহু
killed at least 95 people in Spain (Photo Credit: X)

নয়াদিল্লি: বন্যায় বিধ্বস্ত স্পেন (Spain)। ভারী বর্ষায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেনের ভ্যালেন্সিয়া শহর। অনেক মানুষ নিখোঁজ রয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি রিপোর্ট অনুসারে, গত ৫০ বছরে স্পেনে বন্যার কারণে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর আগে ১৯৭৩ সালের বন্যায় ১৫০ জনের মৃত্যু হয়েছিল। ভ্যালেন্সিয়ার এক কর্মকর্তা জানান, মাত্র আধা ঘণ্টার মধ্যে শহরে বন্যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। দেখুন-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 31, 2024 01:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).