Hafiz Saeed's Close Aide Killed In Pakistan Video: জঙ্গি সমাদরকারীকে মেরে পালাল বন্দুকধারী, হাফিজ় সইদ ঘনিষ্ঠ লস্করের অর্থের যোগানদারকে প্রকাশ্য খুন পাকিস্তানে, দেখুন ভিডিয়ো
কুখ্যাত জঙ্গি হাফিজ় সইদের (Hafiz Saeed) সঙ্গী কাদরি আবদু রহমানকে গুলি চালিয়ে হত্যা করা হল। প্রকাশ্যে আবদু রহমানকে গুলি চালিয়ে হত্যা করে এক বন্দুকবাজ। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সে বিষয়ে জানা যায়নি। তবে লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের অন্যতম অর্থ সরবারহকারী আবদু রহমানকে পাকিস্তানের (Pakistan) করাচিতে (Karachi) প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয়। হাফিজ় সইদ ঘনিষ্ঠ আবদু রহমানকে খুনের সময় কাউকে বাধা দিতে দেখা যায়নি। ফলে ওই বন্দুকবাজ হাজির হয়ে প্রকাশ্যেই আবদু রহমানকে লক্ষ্য করে গুলি চালায় এবং তাকে খুন করে। দিনের আলোয় এহেন জঙ্গি সমাদরকারীকে গুলি চালিয়ে হত্যার ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। সেই সঙ্গে আবদু রহমানকে খুনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় হু হু করে।
কুখ্যাত জঙ্গি হাফিজ সইদের ঘনিষ্ঠকে গুলি করে হত্যা পাকিস্তানে...
Eid ki Eidi for Hafiz Saeed
Financier of Lashkar-e-Taiba, Qadri Abdu Rehman , who also is a relative of India’s Most Wanted Hafiz Saeed has been Shot dead by Unknown Gunmen in Karachi.#EidMubarak pic.twitter.com/stOuSqjoh3
— Amitabh Chaudhary (@MithilaWaala) March 31, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 31, 2025 06:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

