সুদানে সেনা ও আধাসামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৮০ জন। এছাড়া ১৮০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে।

নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী খার্টুম শহরে প্রায় ৫ লক্ষ মানুষের বসবাস। যুদ্ধের পরিস্থিতির জেরে ঘরের মধ্যে আটকে পড়েছেন মানুষজন। বন্ধ পানীয় ব্যবস্থা ও বিদ্যুৎ।

দেশের দুটি সেনার মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে শনিবার। সোমবার সুদানে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের দূতকে হেনস্থা করা হয়।ইউরোপীয় ইুনিয়নের দূত জোসেপ বরেল ফন্টেলেস টুইটারে তার অভিযোগ জানিয়েছেন।

বর্তামান পরিস্থিতির কথা মাথায় রেখে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)