South Korea: দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক অস্থিরতা, আইন প্রনেতা কোয়ান ইয়ং সে-কে জরুরি নেতৃত্ব কমিটির প্রধান হিসেবে মনোনীত করল ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির
৩ ডিসেম্বর সামরিক আইন আরোপের জন্য ন্যাশনাল অ্যাসেম্বলি, ইউনকে ইমপিচমেন্টের পক্ষে ভোট দেবার পর প্রাক্তন পিপল পাওয়ার পার্টি নেতা হন ডং-হুন পদত্যাগ করায় কোয়নকে এই দায়িত্বের জন্য মনোনীত করা হয়।
রাষ্ট্রপতি ইয়ুন সুক ইয়োলের ইমপিচমেন্টের পর সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি, গতকাল পাঁচবারের আইন প্রনেতা কোয়ান ইয়ং সে-কে জরুরি নেতৃত্ব কমিটির প্রধান হিসেবে মনোনীত করেছে। ৩ ডিসেম্বর সামরিক আইন আরোপের জন্য ন্যাশনাল অ্যাসেম্বলি, ইউনকে ইমপিচমেন্টের পক্ষে ভোট দেবার পর গত ১৬ ডিসেম্বর প্রাক্তন পিপল পাওয়ার পার্টি নেতা হন ডং-হুন পদত্যাগ করায় কোয়নকে এই দায়িত্বের জন্য মনোনীত করা হয়। পিপল পাওয়ার পার্টির তরফে আগামীকাল দলীয় কমিটির সভার পর আনুষ্ঠানিকভাবে তাকে এই নিয়োগ পত্র দেওয়া হবে।
কোয়ান ইয়ং সে প্রশাসনের প্রথম একীকরণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের সংসদ নির্বাচনে জাতীয় পরিষদে পঞ্চম মেয়াদে নির্বাচিত হন তিনি।এছাড়াও তিনি ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত বেইজিংয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।
কোয়ান ইয়ং সে-কে জরুরি নেতৃত্ব কমিটির প্রধান হিসেবে মনোনীত করল ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টিঃ
South Korea: Ruling party nominates five-term lawmaker Kwon Young-se to head emergency committee
Read More: https://t.co/M6p9tnShum pic.twitter.com/eJbTVJ8ABz
— All India Radio News (@airnewsalerts) December 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 25, 2024 01:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

