South African Rapper Costa Titch Died: কেকে-র ছায়া, মঞ্চে গান গাইতে গাইতেই মৃত্যু দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ব়্যাপার কোস্তা টিটস্চের, দেখুন ভিডিয়ো

একেবারে মর্মান্তিক ঘটনা। ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে যেভাবে কলকাতায় কনসার্টে স্টেজে গান গাওয়ার পর মারা গিয়েছিলেন।

South African Rapper Costa Titch Died: কেকে-র ছায়া, মঞ্চে গান গাইতে গাইতেই মৃত্যু দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ব়্যাপার কোস্তা টিটস্চের, দেখুন ভিডিয়ো
Costa Titch

একেবারে মর্মান্তিক ঘটনা। ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে যেভাবে কলকাতায় কনসার্টে স্টেজে গান গাওয়ার পর মারা গিয়েছিলেন। তেমনই দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ব়্যাপার ও গীতিকার কোস্তা টিটস্চ (Costa Titch) এক মিউজিক ফেস্টিভ্যালে পারফর্ম্যান্সের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন।

জোহানেসবার্গে আল্ট্রা মিউজিক ফেস্টিভ্যালে একেবারে ভিড়ে ঠাসা অনুষ্ঠানে গান গাইতে গাইতেই স্টেজে আচমকাই পড়ে যান কোস্তা। এরপর তাঁর জ্ঞান আর ফেরেনি।  মাত্র ২৭ বছর বয়েসে প্রয়াত হলেন কোস্তা টিটস্চ। দেশের তরুণ প্রজন্মের কাছে তিনি বড় অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন। তাঁর গানগুলি ইউটিউবে সাড়ে ৪ কোটিরও বেশী ভিউজ হয়।

দেখুন মঞ্চে মৃত্যুর ভিডিয়ো

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 12, 2023 08:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).