Turkey Road Accident: তুরস্কে বরফে মোড়া রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, ৬ জন নিহত, ৩৩ জন আহত

দুর্ঘটনায় ৬ জন নিহত এবং কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন। আহতের মধ্যে তিনজন গুরুতর জখম।

Turkey Road Accident: তুরস্কে বরফে মোড়া রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, ৬ জন নিহত, ৩৩ জন আহত
Turkey Road Accident (Photo Credit: X)

মুম্বই: তুরস্কে (Turkey) আজ ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া (Minister of Interior Ali Yerlikaya) এক্স হ্যান্ডেলে লিখেছেন, শুক্রবার ভোরে তুরস্কের কাস্তামোনু প্রদেশের কৃষ্ণ সাগর এলাকায় বাস দুর্ঘটনায় ৬ জন নিহত এবং কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন। আহতের মধ্যে তিনজন গুরুতর জখম। সে দেশের সংবাদসংস্থা সূত্রে খবর, বরফে ঢাকা রাস্তায় যাত্রীবাহী বাসটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ফলে দুর্ঘটনা ঘটে। আরও পড়ুন: 75th Republic Day 2024: ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের শেষে রাষ্ট্রপতি ভবনে ফিরলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ (দেখুন ভিডিও)

মন্ত্রী আলি ইয়ারলিকায়ার এক্স হ্যান্ডেলের পোস্টে দেখা গিয়েছে, বাসটি বরফের রাস্তায় উল্টে পড়ে রয়েছে। দেখুন-

 

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 26, 2024 04:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).