Thailand Video: দাউ দাউ করে জ্বলছে স্কুল বাস, জীবন্ত দগ্ধ ২৫ পড়ুয়া, দেখুন ভয়াবহ ভিডিয়ো
হঠাৎ করে আগুন লেগে গেল স্কুল বাসে (School Bus)। মাঝ রাস্তায় আচমকাই দাউ দাউ করে জ্বলতে শুরু করে স্কুল বাসটি। যে ছবি প্রকাশ্যে আসতেই আঁতকে ওঠেন মানুষ। মাঝ রাস্তায় যেভাবে দাউ দাউ করে স্কুল বাসটি জ্বলতে শুরু করে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বহু মানুষ। সেতুর নীচে জ্বলন্ত বাসে আগুন নেভাতে দমকল কর্মীরা ছুটে আসেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। বাসে আগুনের জেরে একাধিক স্কুল পড়ুয়ার আহত এবং নিহত হওয়ার খবর মেলে। তবে সংখ্যাটা ঠিক কত, সে বিষয়ে মেলেনি কোনও স্পষ্ট ধারনা। থাইল্যান্ডের (Thailand) রাস্তা থেকে এমন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল ছড়ায়। জানা যাচ্ছে, থাইল্যান্ডের ওই বাসে ৪৪ জন পড়ুয়া ছিল। সেই সঙ্গে ছিলেন শিক্ষকরাও। বাসে আগুন লাগায় পরপর ২৫ জনের নির্মম মৃত্যু হয়েছে।
দেখুন ভয়াবহভাবে জ্বলছে স্কুল বাসটি...
**Distressing visuals; viewer discretion advised** #BREAKING | Multiple casualties were reported after a school bus caught fire in Thailand's #PathumThani
Source: X pic.twitter.com/0Xb7r4pUsB
— WION (@WIONews) October 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 01, 2024 01:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

