পূর্ব ইউক্রেনের (Ukraine) একাধিক গ্রামে আধিপত্য বিস্তার করছে রাশিয়া (Russia)। পূর্ব ইউক্রেনের একাধিক গ্রাম দখল করে সেখানে রুশ সেনা ঘাঁটি তৈরি করছে বলে অভিযোগ করা হয় কিভের তরফে। যদিও রাশিয়া এ বিষয়ে মুখ খোলেনি। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পূর্ব ইউক্রেন নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, মারিউপলের পর এবার রুশ সেনা পূর্ব ইউক্রেন দখল করতে ঝাঁপিয়ে পড়বে। জলেনস্কির আশঙ্কা সত্যি করে এবার পূর্ব ইউক্রেন জুড়ে আধিপত্য বিস্তারের কাজ রুশ সেনা শুরু করেছে বলে দাবি কিভের (Kyiv)।
#BREAKING Ukraine says several villages in east captured by Russian forces pic.twitter.com/czYxhJ4BFC
— AFP News Agency (@AFP) April 27, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)