Russia-Ukraine War: ২৪টি ড্রোন ছুঁড়ল রাশিয়া, ১৮টি গুলি করে নামাল ইউক্রেন
যত সময় গড়াচ্ছে, তত জটিল হচ্ছে রাশিয়া, ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। বুধবার থেকে ইউক্রেনে একের পর এক হামলা চালাচ্ছে রাশিয়া। ইতিমধ্যেই ইউক্রেনের দিকে ২৪টি ড্রান ছুড়েছে রুশ সেনা। যার মধ্যে ১৮টি ড্রোনকে গুলি করে নীচে নামানো হয়েছে। এমনই দাবি করা হল ইউক্রেনীয় সেনার তরফে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে ইউক্রেন ড্রোন পাঠিয়েছে বলে বুধবার ক্রেমলিনের তরফে দাবি করা হয়। যদিও ভ্লাদিমির পুতিন আহত হননি বলে দাবি করে মস্কো। কিন্তু ক্রেমলিনের ওই দাবির পর থেকে কিভ-সহ গোটা ইউক্রেনের একাধিক প্রদেশে হামলা শুরু করেছে রুশ সেনা। যার জেরে খেরসন প্রদেশে ইতিমধ্যেই ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
#BREAKING Russia fires 24 drones at Ukraine, 18 shot down: Ukrainian air force pic.twitter.com/8lfcn9BhAs
— AFP News Agency (@AFP) May 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 04, 2023 12:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

