Russia-Ukraine War: পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে রাশিয়া? চরম বিপদের মুখে ইউক্রেন

Russia-Ukraine War: পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে রাশিয়া? চরম বিপদের মুখে ইউক্রেন
Russia-Ukraine War (Photo Credit: File Photo)

রাশিয়া-ইউক্রেন(Russia-Ukraine War)  যুদ্ধের এক বছর পার করার পর এবার কি পুতিনের দেশ পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে? সম্প্রতি রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা দিমিত্রি মেদভেদেভ বলেন, ইউক্রেনের হাতে একের পর এক মারণ অস্ত্র আসতে শুরু করেছে। ইউক্রেনের হাতে যেভাবে মারণ অস্ত্র আসতে শুরু করেছে,তাতে অদূর ভবিষ্যতে পরমাণু যুদ্ধের সম্ভাবনা থাকছে বলে মন্তব্য করেন দিমিত্রি মেদভেদেভ। রুশ নিরাপত্তা উপদেষ্টার ওই মন্তব্যের পর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভবিষ্য়ত নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে জোর কদমে। প্রসঙ্গত ন্যাটো-সহ পশ্চিমী দেশগুলি ইউক্রেনকে যুদ্ধ বিমান-সহ একাধিক অস্ত্র দিয়ে সাহায্য করছে বলে দাবি করা হয় মস্কোর তরফে। যা নিয়ে সুর চড়ায় পুতিনের দেশ। এবার সেই রেশ কাটতে না কাটতেই পরমাণু যুদ্ধের ইঙ্গিত দিলেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 23, 2023 05:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).