Russia-Ukraine War: বিস্ফোরণে কেঁপে উঠল কিভ, ইউক্রেনে ফের হামলা রাশিয়ার
ফের বিস্ফোরণের শব্দ ভেসে এল কিভ (Kyiv) থেকে। ইউক্রেনের (Ukraine) রাজধানী কিভের একাধিক এলাকা থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসতে শুরু করে। কিভে ফের ড্রোন হামলা চালানো হয়েছে বলে ইউক্রেনের রাজধানী শহরের মেয়রের তরফে জানানো হয়। বুধবার থেকেই একের পর এক বিস্ফোরণের শব্দ ভেসে আসতে শুরু করে কিভ থেকে। প্রসঙ্গত চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সেনা অভিযান শুরু করে রাশিয়া। রুশ সেনার (Russia) হামলার জেরে ভেঙে পড়তে শুরু করে ইউক্রেনের একাধিক শহরের বিভিন্ন বাড়িঘর থেকে শুরু করে অফিসকাছারি। ইউক্রেনের উপর রুশ সেনা যেভাবে হামলা শুরু করে, তার নিন্দা শুরু হয় গোটা বিশ্ব জুড়ে।
আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনে 'যুদ্ধ অপরাধ' হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে সুর চড়াল রাষ্ট্রসংঘ
#UPDATE Explosions have been heard in a central neighbourhood of Ukraine's capital Kyiv, mayor Vitali Klitschko says, following what appears to have been a drone attack
— AFP News Agency (@AFP) December 14, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 14, 2022 01:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

