Russia Ukraine War: গ্যাসের পাইপলাইনের ভিতর দিয়ে অনুপ্রবেশ করে ইউক্রেনে আক্রমণ রাশিয়ার

একদিকে যখন জেলেনস্কি নিয়ে যুদ্ধ বিরতিতে নামছেন ট্রাম্প, তখন পুতিনের দেশ ইউক্রেনকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার সব চেষ্টা করে চলেছে।

Russia Ukraine War: গ্যাসের পাইপলাইনের ভিতর দিয়ে অনুপ্রবেশ করে ইউক্রেনে আক্রমণ রাশিয়ার
Russia-Ukraine War (Photo Credit: Twitter)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ যুদ্ধে ইউক্রেনকে সব ধরনের সাহায্য বন্ধ করে দিয়েছেন। এই সুযোগে ইউক্রেনের ওপর আক্রমণের ধার বাড়িয়েছে রাশিয়া। একদিকে যখন জেলেনস্কি নিয়ে যুদ্ধ বিরতিতে নামছেন ট্রাম্প, তখন পুতিনের দেশ ইউক্রেনকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার সব চেষ্টা করে চলেছে। দিন দুয়েক আগে টানা মিসাইল হানার পর এবার গ্যাসের পাইপলাইন ভিতর দিয়ে ইউক্রেনে ঢুকে আক্রমণ করল রুশ সেনা। রাশিয়া থেকে আসা এই পাইপলাইন ইউক্রেনের সীমান্ত টপকে আট মাইল ঢুকে পড়ে।

রাশিয়া থেকে গ্যাসের পাইপলাইনে লুকিয়ে ঢুকে গুটিগুটি পায়ে প্রায় ৮ মাইল পথ আক্রমণ করে পুতিনের দেশের সেনারা জেলেনস্কির দেশে ঢুকে পড়ে। তাদের লক্ষ্য ইউক্রেনের দখলে থাকা কুর্সের পুন:উদ্ধার করা। কুর্স থেকে ৬২ মাইল দক্ষিণ পশ্চিমে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষ শুরু হয়। এখনও সুদঝায় দু'দেশের সেনার মধ্যে তীব্র লড়াই হচ্ছে।

গ্যাসের পাইপলাইনে ঢুকে ইউক্রেনকে আক্রমণ

 

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 6523 05:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).