Ukraine War: বেঁকে বসছে মস্কো, পুতিন-জেলেনস্কির মুখোমুখি বৈঠক নিয়ে হাল ছাড়ছেন ট্রাম্প

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আচমকাই কালো মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে জল ঢেলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে রাজি হচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প চেয়েছিলেন, পুতিন-জেলেনস্কি মুখোমুখি বৈঠক বসবেন, আর তারপর তিনি যুদ্ধবিরতি ঘোষণা করবেন।

Ukraine War: বেঁকে বসছে মস্কো, পুতিন-জেলেনস্কির মুখোমুখি বৈঠক নিয়ে হাল ছাড়ছেন ট্রাম্প
Donald Trump, Vladimir Putin (Photo Credit: ANI/X)

Ukraine War: ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আচমকাই কালো মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (President Donald Trump) উদ্যোগে জল ঢেলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে রাজি হচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প চেয়েছিলেন, পুতিন-জেলেনস্কি মুখোমুখি বৈঠকে (Russia-Ukraine Summit) বসবেন, আর তারপর তিনি যুদ্ধবিরতি ঘোষণা করবেন। এতে নোবেল শান্তি পুরস্কার পেতে তার আর কোনও বাধা থাকবে না। কিন্তু বিষয়টি যে অতটা সহজ নয়, তা হাড়েহাড়ে টের পাচ্ছেন ট্রাম্প। কয়েক ঘণ্টার ব্যবধানে প্রথমে আলাস্কায় পুতিন, তারপর হোয়াইটহাউসে ইউরোপের রাষ্ট্রপ্রধানের সঙ্গে মুখোমুখি বৈঠকের পর ট্রাম্প ভেবেছিলেন, ইউক্রেনে যুদ্ধবিরতি হতে হলে সবার আগে পুতিনের সঙ্গে জেলেনস্কির মুখোমুখি বৈঠকে বসাটা সবার আগে জরুরি। সেটা সম্ভব না হলে,যুদ্ধ থামানো অসম্ভব। এখন যা পরিস্থিতি তাতে মস্কো বেঁকে বসার পর প্রেসিডেন্ট ট্রাম্প ক্রমশ আশা ছাড়ছেন।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 23, 2025 11:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).