Pakistan Presidential Elections: পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন ৯ মার্চ, ফেভারিট আসিফ আলি জারদারি

ভোটদান থেকে ভোট গণনা সবেতেই বড় কারচুপি, অনিয়ম, রিগিংয়ের অভিযোগ ওঠে। পাকিস্তানে পুরো নির্বাচনই বাতিলের দাবিতে বড় আন্দোলন চলছে।

Pakistan Presidential Elections: পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন ৯ মার্চ, ফেভারিট আসিফ আলি জারদারি
Pakistan Election (Photo Credit: Twitter)

চলতি মাসের শুরুতে হওয়া পাকিস্তানের সাধারণ নির্বাচন কার্যত প্রহসনে পরিণত হয়। ভোটদান থেকে ভোট গণনা সবেতেই বড় হিংসা, রক্তপাত, খুনোখুনি, কারচুপি, অনিয়ম, রিগিংয়ের অভিযোগ ওঠে। পাকিস্তানে পুরো নির্বাচনই বাতিলের দাবিতে বড় আন্দোলন চলছে। এরই মাঝে ঘোষণা হল পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণ। আগামী ৯ মার্চ দেশের প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে বলে জানিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন।

সদ্য সমাপ্ত নির্বাচনে সবচেয়ে বেশী আসন পাওয়া ইমরান খানকে রুখতে নওয়াজ শরিফের পিএমএল(এন) ও বিলওয়াল ভুট্টোর পিপিপি সহ বেশ কিছু দল জোট গড়েছে। জোটের ফর্মুলা নওাজ শরিফের ভাই আসরাফ শরিফ প্রধানমন্ত্রী হবেন, আর আসিফ আলি জারদারি হবেন দেশের প্রেসিডেন্ট। এবার দেখার জেলবন্দি ইমরান খান কী করেন।

দেখুন খবরটি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 24, 2024 02:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).