ফ্রান্সে নতুন পেনশন বিলের বিরুদ্ধে বিক্ষোভ সাধারন মানুষের। বিক্ষোভ থামাতে টিয়ার গ্যাস পুলিশের। নতুন পেনশন বিলে অবসরের বয়স ৬২ থেকে ৬৪ করা নিয়ে বিরোধ। আর সরকারের এই নতুন পেনশন নীতির জেরে কার্যত পথে নেমেছে ফ্রান্সের মানুষ।
এদিন ফ্রান্সের ডে লা কর্নকর্ডিয়াতে ৭ হাজার মানুষের জমায়েত হয় এই বিলের বিরুদ্ধে।বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছোঁড়ে বলে অভিযোগ। জনতাকে ছত্র ভঙ্গ করতে ফাটানো হয় টিয়ার গ্যাসের সেল।
ফ্রান্সের শোন নদী থেকে পার্লামেন্ট পর্যন্ত বিক্ষোভ পদযাত্রা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নির তরফে বৃহস্পতিবার জানানো হয়েছিল যে, প্রয়োজনে বিশেষ ধারা প্রয়োগের মাধ্যমে এই নতুন বিল আনবে তারা।
Police fire tear gas at spontaneous anti-pension bill protest in Paris https://t.co/2MwIUosen3 pic.twitter.com/JCbTi3hJNG
— Reuters World (@ReutersWorld) March 17, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)