PM Modi US Visit: ৩ দিনের মার্কিন সফরের উদ্দেশ্যে রওনা মোদীর, শনিতেই যোগ চতুর্থ কোয়াড সামিটে

তিন দিনের মার্কিন সফরের প্রথম দিনেই মোদী যোগ দেবেন চতুর্থ কোয়াড সামিটে।

PM Modi US Visit: ৩ দিনের মার্কিন সফরের উদ্দেশ্যে রওনা মোদীর, শনিতেই যোগ চতুর্থ কোয়াড সামিটে
PM Modi US Visit (Photo Credits: ANI)

PM Modi US Visit: চতুর্থ কোয়াড সামিটে যোগ দিতে শনিবার সাত সকালে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi US Visit)। তিন দিনের মার্কিন সফরের প্রথম দিনেই মোদী যোগ দেবেন চতুর্থ কোয়াড সামিটে (Quad Summit 2024)। ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকা এই চারটি দেশ মিলে অনুষ্ঠিত হতে চলেছে কোয়াড সম্মেলন। প্রেসিডেন্ট জো বাইডেন ২১ সেপ্টেম্বর ডেলাওয়্যারের উইলমিংটনে আয়োজন করেছেন এই সম্মেলন। আগামীকাল রবিবার মার্কিন সফরের দ্বিতীয় দিনে মোদী নিউ ইয়র্কের লং আইল্যান্ডে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করবেন, তাঁদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেই উপলক্ষ্যে সেজে উঠছে নাসাউ ভেটেরানস মেমোরিয়াল কলিজিয়াম।

আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলেন মোদী... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 21, 2024 07:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).