Solar Eclipse 2024: সূর্যকে ঢেকে ফেলছে চাঁদ, শুরু পূর্ণগ্রাস গ্রহণ, কোথায় দেখা যাচ্ছে, দেখুন ভিডিয়ো
শুরু হয়ে গেল বছরের প্রথম সূর্যগ্রহণ। চাঁদে মুখ ঢাকল সূর্য-র। প্রথমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কাছাকাছি অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যায়।
শুরু হয়ে গেল বছরের প্রথম সূর্যগ্রহণ। চাঁদে মুখ ঢাকল সূর্য-র। প্রথমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কাছাকাছি অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যায়। তারপর উত্তর আমেরিকার বিভিন্ন দেশে শুরু হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সবচেয়ে ভালভাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাচ্ছে মেক্সিকো থেকে। সবার আগে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাচ্ছে মেক্সিকোর প্য়াসিফিক উপকূলে। আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা থেকেও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাচ্ছে। সূর্যগ্রহণ দেখার জন্য মার্কিন আম জনতাদের মধ্যে ব্যাপক উতসাহ। সেকানকার বেশ কিছু স্কুল-অফিস বন্ধ। সবাই মেতেছে গ্রহণ নিয়ে।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এমনভাবে ঘটছে যাতে পৃথিবীর অবস্থান এমন হয়েছে যে ভারত সূর্যের উল্টোদিকে আছে। ফলে ভারতের আকাশ থেকে ওই গ্রহণ দেখা যাচ্ছে না। বিশ্বের কোনও কোনও জায়গা থেকে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পৃথিবী এবং সূর্যের মাঝখানে যখন চাঁদ চলে আসে তখন সূর্যগ্রহণ হয়। চাঁদ সূর্যের আলোকে সম্পূর্ণ বা আংশিকভাবে আটকে দেয়। চাঁদের জন্য পৃথিবী থেকে সেই সময় সূর্যকে আংশিক অথবা বলয় বা রিং এর আকারে দেখা যায়।
দেখুন ভিডিয়ো
BREAKING: Partial eclipse begins over the South Pacific as the moon starts to cover up the sun.
— Insider Paper (@TheInsiderPaper) April 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 08, 2024 10:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

