Niagara Falls Frozen Video: তাপমাত্রা হিমাঙ্কের নীচে, বরফে পরিণত নায়গ্রা জলপ্রপাত, দেখুন

Niagara Falls Frozen Video: তাপমাত্রা হিমাঙ্কের নীচে, বরফে পরিণত নায়গ্রা জলপ্রপাত, দেখুন
Niagara Falls (Photo Credit: Twitter)

কনকন শীতে কাঁপছে আমেরিকা (USA)। উত্তর আমেরিকার (North America) তাপমাত্রা যখন হিমাঙ্কের নীচে নেমে যেতে শুরু করে, তখন বরফে পরিণত নায়গ্রা জলপ্রপাত (Niagara Falls ) । নায়গ্রা জলপ্রপাতে বর্তমানে জলের দেখা মিলছে না। তার পরিবর্তে সাদা বরফের পুরু আস্তরণে ঢাকা পড়েছে এই জলপ্রপাত। ফলে নায়গ্রা জলপ্রপাতকে বর্তমানে অনেকেই 'উইন্টার ওয়ান্ডারল্যান্ড' বলে সম্মোধন করছেন। কেউ কেউ নায়গ্রার এই বরফের রূপকে 'হোয়াইট ওয়ান্ডাল্যান্ড' হিসেবেও সম্মোধন করেন। নিউ ইয়র্ক এবং ওন্টারিওর সীমান্ত জুড়ে রয়েছে এই  নায়গ্রা জলপ্রপাত। ফলে উত্তর আমেরিকার তাপমাত্রা শূণ্যে নেমে যেতে শুরু করলে, নায়গ্রা জলপ্রপাতও সাদা বরফের চাদরে ঢেকে যায়। যা দেখে এবারও বিষ্ময় প্রকাশ করতে শুরু করেছেন গোটা পৃথিবীর মানুষ। নায়গ্রা জলপ্রপাত থেকে প্রতি মুহূর্তে ৩,১৬০ টন জল নেমে আসে। সেই জল এবার পরিণত হয়েছে বরফে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 28, 2022 05:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).