New York: মানুষরূপী দানব...! নিউ ইয়র্কের রাস্তার ধারে পোষ্য পিটবুলের গায়ে আগুন ধরিয়ে দিলেন এক ব্যক্তি, ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভাইরাল ভিডিওর একটিতে দেখা যাচ্ছে, ওই অভিযুক্ত ব্যক্তি পিট বুল কুকুরটিকে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এরপর আর একটি ফুটেজে দেখা যাচ্ছে, পোষ্য প্রাণীটির গায়ে দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দিলেন তিনি।

New York: মানুষরূপী দানব...! নিউ ইয়র্কের রাস্তার ধারে পোষ্য পিটবুলের গায়ে আগুন ধরিয়ে দিলেন এক ব্যক্তি, ভিডিও ঘিরে চাঞ্চল্য
Man Sets Pit Bull On Fire (Photo Credits: X)

চাঞ্চল্যকর ঘটনা! নিউ ইয়র্ক (New York) সিটির কুইন্সে এক ব্যক্তি একটি কুকুরের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার কিছু দৃশ্য রাস্তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ভাইরাল ভিডিওর একটিতে দেখা যাচ্ছে, ওই অভিযুক্ত ব্যক্তি পিট বুল কুকুরটিকে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এরপর আর একটি ফুটেজে দেখা যাচ্ছে, পোষ্য প্রাণীটির গায়ে দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দিলেন তিনি। ২৪ জুলাই, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সাউথ ওজোন পার্কের ১২৮তম স্ট্রিট এবং ১১৬তম অ্যাভিনিউয়ের কাছে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। মৃত কুকুরটির মালিক কে তা এখনও জানা যায়নি। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে ওই এলাকার স্থানীয় লোকজন। একই দাবি তুলেছে নেটবাসীও।

পোষ্য পিটবুলের গায়ে আগুন ধরিয়ে দিলেন অভিযুক্ত

মানুষরূপী দানব

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).