New Jercy Fire : নিউ জার্সিতে আবাসিক বিল্ডিংয়ে আগুন, সুরক্ষিত ভারতীয় ছাত্ররা
ঘটনার জেরে কারোর আহত হওয়ার খবর পাওয়া যায়নি
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে (New Jercy) একটি আবাসিক বিল্ডিংয়ে আগুন। আবাসনটির মধ্যে বেশ কিছু ভারতীয় ছাত্রছাত্রী বাস করতেন বলে জানা গেছে। যদিও ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সুরক্ষিত রয়েছে।
নিউইয়র্কের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের বিকল্প বাসস্থানের পাশাপাশি অন্যান্য সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানা হয়েছে। প্রায় ডজনখানেক ভারতীয় ছাত্রদের বসবাস ছিল ওই বিল্ডিংটিতে। বিল্ডিংটির বেসমেন্ট এবং ফার্স্ট ফ্লোরে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনার জেরে পাশের বাড়ির ছাদও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।
যদিও ঘটনায় কারোর হতাহতের কোন খবর পাওয়া যায়নি। দমকলের তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে।
Indian students safe...: India's Consulate in New York on fire in Jersey City residential building
Read @ANI Story | https://t.co/AJJzwsPqYo#India #NewYork #JerseyCity #fire pic.twitter.com/pIHFGt60kr
— ANI Digital (@ani_digital) February 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 17, 2024 07:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

