Nepal’s Interim Government: দেশের হিংসামূলক প্রতিবাদ কর্মসূচির তদন্ত করতে গঠন করা হল তিন সদস্যের কমিটি, জানালেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি
নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বে নব গঠিত অন্তর্বর্তী সরকার (Nepal’s Interim Government) দেশের হিংসামূলক প্রতিবাদ কর্মসূচির তদন্ত করতে একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির সভাপতিত্বে গঠিত এই তদন্ত কমিটি নেপালের তরুণ প্রজন্মের প্রতিবাদের ফলে তৎকালীন কে পি শর্মা অলির সরকারকে সরানোর জন্য দেশ জুড়ে যে হিংসাত্মক কার্যকলাপ চলেছে তা খতিয়ে দেখবে। এই ঘটনায় এখনো পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রী ওম প্রকাশ আরিয়াল কাঠমান্ডুতে সাংবাদিকদের বলেন, প্রাক্তন বিচারপতি গৌরি বাহাদুর কার্কি ছাড়া এই তদন্ত কমিশনে আছেন প্রাক্তন অতিরিক্ত পুলিশ মহানির্দেশক বিজ্ঞান রন শর্মা ও আইন বিশেষজ্ঞ বিশ্বেশ্বর প্রসাদ ভাণ্ডারী। এই কমিশন আগামী তিন মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছেন মন্ত্রী।
#Nepal's interim government, led by #SushilaKarki, has set up a panel to investigate the violence during anti-corruption protests this month that killed 74 people and forced Prime Minister K.P. Sharma Oli to quit, a minister said on Monday. pic.twitter.com/nOJV8fam4T
— The Daily Star (@dailystarnews) September 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 22, 2025 02:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

