Nepal Road Accident: নেপালে পথ দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, আহত ৩০ জন

তদন্তের জন্য বাসচালক হরিরাম হরিজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

Nepal Road Accident: নেপালে পথ দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, আহত ৩০ জন
প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

নয়াদিল্লি: নেপালের (Nepal) ধাদিং-এ বুধবার একটি যাত্রীবাহী বাস উল্টে ত্রিশূলী নদীতে (Trishuli River) পড়ে যায়। ঘটনায় ৭ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, কাঠমান্ডু যাওয়ার পথে বাসটি রাস্তা থেকে উল্টে নদীতে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী দল ৫ জনের মৃতদেহ উদ্ধার করে, দু'জনকে গুরুতর জখম অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান। বাকি আহতদের চিকিৎসা চলছে। তদন্তের জন্য বাসচালক হরিরাম হরিজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আরও পড়ুন : Indian National killed In Israel: ইজরায়েলে মিসাইল ছুঁড়ল হেজবুল্লা, নিহত ভারতীয়, আহত ২ কেরলের বাসিন্দা

দেখুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 06, 2024 04:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).