Nepal Bus Accident: নেপালের ত্রিশিউলি নদীতে পড়ল বাস, ৫০ জন নিখোঁজ, মৃত ৩ ভারতীয়
নেপালের (Nepal) চিতওয়ানে ( Chitwan) বাস দুর্ঘটনায় ৭ ভারতীয়র (Indian) মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এখনও ৫০ জন নিখোঁজ বলে জানা যাচ্ছে। নিখোঁজদের খুঁজতে শুরু করেছে নেপালের সেনা বাহিনী এবং উদ্ধারকারী দল। পাশাপাশি নিখোঁজদের মধ্যে আর কোনও ভারতীয় রয়েছেন কিনা, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। স্থানীয়দের কথায়, চিতওয়ানে পরপর ২টি বাস ত্রিশিউলি নদীতে পড়লে, সঙ্গে সঙ্গে ৩ যাত্রী নিজেদের বাঁচাতে সক্ষম হন। বাকিরা কোথায় ভেসে গিয়েছেন, তাঁদের খোঁজ মেলেনি। মৃতদের মধ্যে শুধু ৭ ভারতীয়র খোঁজ মেলে। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ চিতওয়ানে ত্রিশিউলি নদীতে পরপর ২টি যাত্রী বোঝাই বাস পড়ে যায়। একটি বাস যেমন কাঠমাণ্ডুতে যাচ্ছিল, অন্যটি কাঠমাণ্ডু থেকে ফিরছিল। একটানা বৃষ্টির জেরে যে ধস নামে, তার জেরেই ২টি বাস হঠাৎ করে পাহাড়ি খরস্রোতা নদীতে পড়ে যায়।
দেখুন ভিডিয়ো..
Seven Indians died and 50 are missing after landslides swept two buses into the Trishuli River in Chitwan district, #Nepal.
Local reports indicate three passengers escaped by jumping out. pic.twitter.com/3EZ4kV4XFY
— Sneha Mordani (@snehamordani) July 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 12, 2024 05:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

