PM Narendra Modi: ত্রিনিদাদের প্রধানমন্ত্রী কমলা বিসেসরকে অযোধ্যার রামমন্দিরের রুপোর রূপালি প্রতিকৃতি উপহার মোদীর

ক্যারিবিয়ন দ্বীপপুঞ্জের দেশ ত্রিনিদাদ-টোবাগো সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ব্রায়ান লারার দেশে গিয়ে ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পার্সাড-বিসেসরকে অযোধ্যার রাম মন্দিরের বিশেষ উপহার দিলেন মোদী।

PM Narendra Modi: ত্রিনিদাদের প্রধানমন্ত্রী কমলা বিসেসরকে অযোধ্যার রামমন্দিরের রুপোর রূপালি প্রতিকৃতি উপহার মোদীর
ব্রাজিল সফরে মোদী (ছবিঃANI)

PM Narendra Modi: ক্যারিবিয়ন দ্বীপপুঞ্জের দেশ ত্রিনিদাদ-টোবাগো (Kamla Persad-Bissessar) সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আর ব্রায়ান লারার দেশে গিয়ে ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পার্সাড-বিসেসর ( Kamla Persad-Bissessar)-কে অযোধ্যার রাম মন্দিরের বিশেষ উপহার দিলেন মোদী। অযোধ্যার রামমন্দিরের রূপালি ছোট্ট মডেল থেকে নেওয়া পবিত্র জলভর্তি একটি কলশ ত্রিনিদাদ-টোবোগার প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দিলেন ভারতের প্রধানমন্ত্রী। এই রূপালি রাম মন্দিরের প্রতিকৃতটি উত্তরপ্রদেশের দক্ষ কারিগরদের হাতে তৈরি। এটি অযোধ্যার শ্রী রাম মন্দিরের সৌন্দর্য ও জটিল নকশাকে তুলে ধরে। সম্পূর্ণ রূপো দিয়ে তৈরি এই ছোট্ট মন্দির প্রতীক হিসেবে দাঁড়ায় ধর্ম, পবিত্রতা ও ভক্তির। অযোধ্যার আধ্যাত্মিক ঐতিহ্য ও ভারতের পবিত্র সংস্কারকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী মোদী উপহার হিসেবে ত্রিনিদাদ-টোবাগোর প্রধানমন্ত্রী কমলা বিসেসরের হাতে তুলে দেন।

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 07, 2025 08:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).