Milan Airport Horror: বিমানবন্দরে সাংঘাতিক কাণ্ড, টিকিট ছাড়াই রানওয়েতে ছুটে এলেন ব্যক্তি, বিমানের ইঞ্জিনে ধাক্কা লেগে মুহূর্তে মৃত্যু, দেখুন ভিডিও

সীমান্ত পুলিশদের ফাঁকি দিয়ে সোজা রানওয়েতে ছুটে প্রবেশ করেন তিনি। আর তারপরেই ঘটল চরম অঘটন। বিমানের ইঞ্জিনে ধাক্কা লেগে মুহূর্তের মধ্যে মারা গেলেন ওই ব্যক্তি।

Milan Airport Horror: বিমানবন্দরে সাংঘাতিক কাণ্ড, টিকিট ছাড়াই রানওয়েতে ছুটে এলেন ব্যক্তি, বিমানের ইঞ্জিনে ধাক্কা লেগে মুহূর্তে মৃত্যু, দেখুন ভিডিও
Milan Airport Horror (Photo Credits: X)

Milan Airport Horror: বিমানবন্দরে সাংঘাতিক কাণ্ড। ইতালির মিলান বার্গামো বিমানবন্দরে (Milan Bergamo Airport) টিকিট ছাড়াই ঢুকে পড়েন এক ব্যক্তি। সীমান্ত পুলিশদের ফাঁকি দিয়ে সোজা রানওয়েতে ছুটে প্রবেশ করেন তিনি। আর তারপরেই ঘটল চরম অঘটন। বিমানের ইঞ্জিনে ধাক্কা লেগে মুহূর্তের মধ্যে মারা গেলেন ওই ব্যক্তি। বিমানবন্দরে দুর্ঘটনার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, ইতালির (Italy) ক্যালসিনেটের বাসিন্দা বছর ৩৫-এর আন্দ্রেয়া রুশো টিকিট ছাড়াই যাত্রা করার জন্যে বিমানবন্দরে ঢুকে সীমান্ত পুলিশদের চোখে ফাঁকি দিয়ে সোজা রানওয়ের দিকে ছুটে আসেন। সেই সময়ে স্পেনের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্যে ভোলোটিয়া ফ্লাইট V73511 উড়ানের প্রস্তুতি নিচ্ছিল। সেই বিমানটিতে লাফিয়ে ওঠার চেষ্টা করেন রুশো। বিমানের ইঞ্জিনে ধাক্কা লেগে তৎক্ষণাৎ মারা যান ওই ব্যক্তি।

দুর্ঘটনার মর্মান্তিক ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 12, 2025 08:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).