কাজের খোঁজ দেওয়া সংস্থাতেই এবার ছাঁটাই। অস্টিনের 'ইনডিড' নামক এক সংস্থা থেকে প্রায় ২২০০ জনকে ছেঁটে ফেলা হয়েছে বলে জানা গেছে। সংস্থার সিইও ক্রিস হায়ামস জানিয়েছেন, সংস্থার ১৫ শতাংশ কর্মাচারীকে ছাঁটাই করা হয়েছে।সংস্থার মধ্যে প্রত্যেক দফতর থেকেই করা হয়েছে ছাঁটাইয়ের কাজ।
সংস্থার তরফে মেল মারফৎ প্রত্যেক কর্মাচারীকে জানিয়ে দেওয়া হয় কার চাকরি থাকছে এবং কার থাকছেনা। ইউকে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড এবং জাপানের বাইরে কর্মচারীদের ইতিমধ্যেই এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তবে স্থানীয় নিয়ম অনুযায়ী তাদেরকে ছাঁটাই করা হবে বলে জানা গেছে।
বিশ্ব জুড়ে আর্থিক মন্দার জেরে ছাঁটাই শুরু করেছে অ্যামাজন, মাইক্রোসফট, মেটা সহ বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলি। আর্থিক মন্দার জেরে ছাঁটাইয়ের প্রক্রিয়া আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
Indeed Layoffs
2,200 Employees
15% Workforce
Austin, TXhttps://t.co/3ji1w5wBrl #Indeed #recruitment #ziprecruiter #hiring #recession #layoffs #layoffstracker
— Layoffs Tracker (@LayoffsTracker) March 22, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)