Jim Gordon Dies at 77: চলে গেলেন জনপ্রিয় রক ড্রামার জিম গর্ডন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর

জিম গর্ডন ১৯৪৫ সালে ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। অল্প বয়স থেকেই ড্রাম বাজানো শুরু করেন তিনি এবং খুব কম সময়েই তিনি একজন দুর্দান্ত শিল্পী হিসাবে সমাদৃত হন।

Jim Gordon Dies at 77: চলে গেলেন জনপ্রিয় রক ড্রামার জিম গর্ডন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর
Jim Gordon Dies Photo Credit: Instagram

 

৭৭ বছর বয়সে থেমে গেল ড্রামসের যাদু কাঠি, মৃত্যু হল জনপ্রিয় রক ড্রামার জিম গর্ডনের। বহুদিন ধরেই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। রকসঙ্গীতের  আসরে জিম ছিলেন একজন অত্যন্ত প্রশংসিত সঙ্গীতশিল্পী, যিনি তার উচ্ছ্বসিত এবং উজ্জ্বল ড্রামিং দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। জিম গর্ডন ১৯৪৫ সালে ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। অল্প বয়স থেকেই ড্রাম বাজানো শুরু করেন তিনি এবং খুব কম সময়েই তিনি একজন দুর্দান্ত শিল্পী হিসাবে সমাদৃত হন। তিনি তার ক্যারিয়ারের শুরুর দিকে এভারলি ব্রাদার্স, ডেলানি এবং বনি এবং জো ককার সহ বেশ কয়েকটি ব্যান্ডের সঙ্গে কাজ করেছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সঙ্গীত মহলে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 18, 2023 09:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).