বোয়িংয়ের কাছে থেকে ২১ টি ৭৩৭ ম্যাক্স কিনতে চলছে জাপান। বিমান সংস্থার সঙ্গে ২.৫ বিলিয়ন ডলারের চুক্তি সম্পন্ন করেছে জাপান এয়ার লাইন্স। তবে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের সঙ্গেও কথা চালাচ্ছিল জাপান। শেষমেশ বোয়িং এর কাছেই বিমান কিনতে রাজি হয় জাপান। যদিও A320 ন্যারোবডি এয়ারবাসের অন্যতম বহু বিক্রিত এয়ারবাস।
জাপান এয়ারলাইনসের প্রেসিডেন্ট উজি আকাসাক জানিয়েছেন, ২০২৬ সাল থেকে নতুন বিমান পরিষেবার জন্য আনা হবে।নতুন বোয়িং ম্যাক্স ৭৩৭ আগের মডেলগুলির তুলনায় ১৫ শতাংশ কম কার্বন নির্গমন করবে বলে জানা যাচ্ছে।
বর্তমানে ন্যারোবডি বিমানের ক্ষেত্রে জাপানে বেশিরভাগ জুড়ে রয়েছে বোয়িংয়ের ৭৩৭- ৮০০ মডেল। যার মধ্যে নিজেদের রয়েছে ৪৭ টি জেট এবং লিজ হিসেবে নেওয়া হয়েছে ১৭ টি জেট।
Japan Airlines and Boeing reach deal for 21 737 MAX jets https://t.co/mIBgW4bPqF pic.twitter.com/AIyOxBPJ0Q
— Reuters (@Reuters) March 23, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)