Israel-Iran War: ইরানে কাজ করছে না ATM, বন্ধ বিভিন্ন ব্যাঙ্ক, ইজরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে দেশের ব্যাঙ্কিং পরিষেবায় ধস নামার আশঙ্কা ইরানবাসীর
ইরানের একটি ব্যাঙ্কে ইতিমধ্যেই সাইবার হানা চালানো হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল। দুই দেশের যুদ্ধ পরিস্থিতির মাঝে ইরানের ব্যাঙ্কিং পরিষেবায় ধস নামার আশঙ্কা করছে দেশবাসী।
ইজরায়েল থেকে একের পর এক মিসাইল ধেয়ে আসছে ইরানের দিকে। জ্বলছে রাজধানী তেহরানের বিভিন্ন এলাকা। বেজে চলেছে সাইরেন। তেহরানে আরও ভয়ানক হামলা করতে চলছে ইজরায়েল, মঙ্গলবার তেমনই সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে আর্থিকভাবে বিধ্বস্ত করতেও মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহুর দেশ। ইরানের একটি ব্যাঙ্কে ইতিমধ্যেই সাইবার হানা চালানো হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল। দুই দেশের যুদ্ধ পরিস্থিতির মাঝে ইরানের ব্যাঙ্কিং পরিষেবায় ধস নামার আশঙ্কা করছে দেশবাসী। দেশের বহু এটিএম কাজ করছে না। একাধিক ব্যাঙ্কের শাখা বন্ধ। ব্যাঙ্কিং পরিষেবা অনুপলব্ধ থাকায় ইরানবাসী তাঁদের ব্যাঙ্কে গচ্ছিত অর্থ হারানোর আশঙ্কা করছেন।
যুদ্ধের জেরে ইরানে ব্যাঙ্কিং পরিষেবায় ধস নামার আশঙ্কাঃ
Banking collapse fears rise in Iran
• Widespread reports of ATM & card reader failures
• Multiple bank branches shut, services unavailable
• Panic spreads as citizens fear losing all money
• Comes amid Israel-Iran war & tightened airspace lockdown#Iran… pic.twitter.com/l1GTPgXGxS
— Nabila Jamal (@nabilajamal_) June 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 17, 2025 08:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

