Israel-Hezbollah War: ইজরায়েলের দিকে একগুচ্ছ মিসাইল ছুঁড়ল ইরান, অন্ধকারে রাস্তা পালটে বাঁচল বিমান, দেখুন ভিডিয়ো

Israel-Hezbollah War: ইজরায়েলের দিকে একগুচ্ছ মিসাইল ছুঁড়ল ইরান, অন্ধকারে রাস্তা পালটে বাঁচল বিমান, দেখুন ভিডিয়ো
Iran's Missile Towards Israel (Photo Credit: X)

ইজরায়েলের (Israel) দিকে একের পর এক মিসাইল ছুঁড়ছে ইরান (Iran)। এবার সেই ভয়ঙ্কর একটি ভিডিয়ো সামনে আসে। যেখানে একের পর এক মিসাইল (Missile) তেহরান থেকে ছোঁড়া হয় ইজরায়েলকে লক্ষ্য করে। ইজরায়েলের দিকে রওনা দেওয়া একটি ব্রিটিশ এয়ারওয়েজের ককপিট থেকে এই ভিডিয়োটি শ্যুট করা হয়। ওই ভিডিয়োতেই দেখা যায়, ইরানের দিক থেকে একের পর এক মিসাইল উড়ে আসছে। ফলে ইজরায়েলের আকাশ পথে থাকা ব্রিটিশ এয়ারওয়েজের ওই বিমানটি নিজের পথ পরিবর্তন করতে বাধ্য হয়। জানা যায়, ইরানের মিসাইলের কাছে থাকা ব্রিটিশ এয়ারওয়েজের ওই বিমানটিকে খুব সাবধানে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়। ফলে সেখানকার যাত্রীদের মধ্যে থেকে কারও আহত হওয়ার খবর মেলেনি।

আরও পড়ুন: Israel-Hezbollah War: দক্ষিণ লেবাননে ঢুকে পড়ল ইজরায়েলি সেনা, আরও ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কায় কাঁপছে মধ্য প্রাচ্য

দেখুন ইরান থেকে কীভাবে ইজরায়েলের দিকে একের পর এক মিসাইল উড়ে আসতে সুরু করে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 02, 2024 12:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).