Israel Hamas War : ইজরায়েলের হামলায় ৪ সদস্যের মৃত্যুর খবর স্বীকার হেজবোল্লার

৪ সদস্য নিহত হওয়ার কথা ঘোষণা করেছে সংগঠনটি

Israel Hamas War : ইজরায়েলের হামলায় ৪ সদস্যের মৃত্যুর খবর স্বীকার হেজবোল্লার
Photo Credits: ANI

ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে সরাসরি না হলেও যোগ দিয়েছে ইরান সমর্থিত সংগঠন হেজবোল্লাহ। সম্প্রতি হেজবোল্লার তরফে তাদের বাহিনীর ৪ জন সদস্য শহিদ হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। লেবাননের কাফির কালা এলাকায় ইজরায়েলি হামলায় নিহত হয়েছে ৪ হেজবোল্লার সদস্য।

যদিও এর আগে আইডিএফের তরফে লেবাননে হেজবোল্লার ঘাটিতে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। তবে শুধু হেজবোল্লাহ নয় এই হামলায় এবার যুক্ত হয়েছে ইয়েমেনের হুথিবাহিনী।

যুদ্ধ যদি চলতে থাকে তবে এই যুদ্ধে আঞ্চলিক শক্তিগুলির আরও জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 02, 2024 09:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).