Iran President Death: 'বন্ধু' ইব্রাহিম রাইসির মৃত্যুকে 'বিরাট ক্ষতি' বলে চিহ্নিত করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট

ইরান প্রেসিডেন্টের মৃত্যুর খবরে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কঠিন সময়ে ইরানের পাশে থাকার বার্তাও দিয়েছেন মোদী।

Iran President Death: 'বন্ধু' ইব্রাহিম রাইসির মৃত্যুকে 'বিরাট ক্ষতি' বলে চিহ্নিত করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট
Kim Jong Un, Ebrahim Raisi (Photo Credits: X)

কপ্টার দুর্ঘটনায় ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi) মৃত্যুকে 'বিরাট ক্ষতি' বলে মন্তব্য করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন (Kim Jong Un)। রবিবার রাজধানী তেহরান থেকে ৬০০ কিলোমিটার দূরে পূর্ব আজারাইজান প্রদেশে দুর্গম পাহাড়ের কোলে ভেঙে পড়ে প্রেসিডেন্টের চপার। বন্ধু রাইসির অকাল মৃত্যুকে বিরাট ক্ষতি বলে চিহ্নিত করেছেন কিম। ইরান প্রেসিডেন্টের মৃত্যুর খবরে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কঠিন সময়ে ইরানের পাশে থাকার বার্তাও দিয়েছেন মোদী। 'বন্ধু' রাইসিকে শেষ শ্রদ্ধা জানাতে ইরান সফরে যাওয়ার কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin)।

আরও পড়ুনঃ কপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মহম্মদ মোখবার, ২৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন

দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 21, 2024 05:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).