Indian and Pakistani Cheat 146 People: সীমানা দ্বারা বিভক্ত অপরাধে যুক্ত, ভারত-পাকিস্তানের দুই নাগরিকের প্রতারণার ফাঁদে ১৪৬ জন

Indian and Pakistani Cheat 146 People: সীমানা দ্বারা বিভক্ত অপরাধে যুক্ত, ভারত-পাকিস্তানের দুই নাগরিকের প্রতারণার ফাঁদে ১৪৬ জন
প্রতীকী ছবি (Photo Credits: IANS)

সীমানা দ্বারা বিভক্ত কিন্তু অপরাধ দ্বারা যুক্ত। সোশ্যাল মিডিয়ায় প্রতারণার জাল পেতে শতাধিক মানুষের থেকে টাকা হাতিয়েছে দুই অভিযুক্ত। যাদের একজন ভারতের বাসিন্দা এবং অন্যজন পাকিস্তানের। সৌদি আরবে (Saudi Arabia) থেকে এই প্রতারণার ছক চালাচ্ছিল তারা। তদন্তকারী অফিসার সূত্রে খবর, ভুয়ো সিমকার্ড ব্যবহার করে অভিযুক্তরা নিরীহ মানুষদের তাঁদের প্রতারণার ফাঁদে ফেলতেন। এখনও অবধি মোট ১৪৬ জনকে ঠকিয়ে ২২ মিলিয়ন এসআর (Saudi Riyal) হাতিয়েছে তারা। ভারতীয় অঙ্কে সেই টাকার পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা। গ্রেফতার করা হয়েছে দুজনকেই।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 28, 2023 02:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).