ভারতীয় বংশোদ্ভুত রবি চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগের এয়ার ফোর্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিযুক্ত হলেন। পেন্টাগনে অন্যতম গুরুত্বপূর্ণ সম্মান হিসেবে বিবেচিত এই পদটি।
বুধবার সেনেটে ৬৫-২৯ ভোটে তিনি জয়লাভ করেন। চৌধুরী এর আগে পরিবহন দফতরে সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন।যেখানে অ্যাডভান্স প্রোগাম এবং ইনোভেশনের ডিরেক্টর হিসেবে পদে ছিলেন তিনি।
ইউএস এয়ারফোর্সে ১৯৯৩ থেকে ২০১৫ সাল অবধি থাকাকালীন তিনি বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। একজন C17 যুদ্ধ বিমানের পাইলট হিসেবে আফগানিস্তান এবং ইরাকে যুদ্ধ করেছেন।
একজন সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে রবি চৌধুরী নাসায় মহাকাশচারীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও কাজ করেছেন। এছাডা় ওবামার প্রশাসনে তিনি এশিয়ান আমেরিকান এবং উপসাগরীয় দ্বীপগুলির প্রেসিডেন্ট উপদেষ্টা কমিটিতেও কাজ করেছেন।
Indian-American Ravi Chaudhary, of Virginia, to be an Assistant Secretary of the US Air Force, tweets United States Senate Periodicals pic.twitter.com/F2NPwCcBMN
— ANI (@ANI) March 16, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)