Typhoon Wipha: হংকংয়ে টাইফুন উইফার তাণ্ডব, উড়ে যাচ্ছে মানুষজনও, ধ্বংসযজ্ঞের ফলে সর্বোচ্চ সতর্কতা জারি
ঝড়ের গতি এতই তীব্র যে রাস্তাঘাটে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না মানুষজন। হাওয়া ফেলে দিচ্ছে তাঁদের। হংকংয়ের রাস্তায় মানুষজনও যেন ঝড়ে উড়ছে।
বছরের শুরু থেকেই একের পর এক দুর্যোগ, দুর্ঘটনা লেগেই রয়েছে। এবার চিনের হংকংয়ে (Hong Kong) আছড়ে পড়ল টাইফুন উইফা (Typhoon Wipha)। প্রবল শক্তিতে তাণ্ডব চালাচ্ছে টাইফুন। রবিবার হংকং থেকে চিনের গুয়াংদংয়ে ল্যান্ডফল হয় উইফার। সেখানে ঝড়ের গতিবেগ ছিল সেকেন্ডে ৩৩ মিটার। ভেঙে পড়েছে প্রচুর গাছপালা। ঝড়ের গতি এতই তীব্র যে রাস্তাঘাটে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না মানুষজন। হাওয়া ফেলে দিচ্ছে তাঁদের। হংকংয়ের রাস্তায় মানুষজনও যেন ঝড়ে উড়ছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে ভারী বৃষ্টি। লক্ষ লক্ষ মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। টাইফুনের ধ্বংসযজ্ঞের জেরে হংকংয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। স্কুল-কলেজ সব বন্ধ রাখা হয়েছে। শতাধিক উড়ান বাতিল করে দেওয়া হয়েছে।
হংকংয়ে টাইফুনের তাণ্ডব
Typhoon Wipha disrupted travel and daily life across Hong Kong and southern China today, grounding over 400 flights and affecting around 80,000 passengers in Hong Kong alone.
Hundreds more flights were delayed in nearby cities. High winds toppled trees, injuring 26 people, and… pic.twitter.com/79U0q0vgiy
— Volcaholic 🌋 (@volcaholic1) July 20, 2025
ধেয়ে আসছে টাইফুনঃ
Timelapse: Massive dark clouds rolling over Southern #China's #Zhuhai as #TyphoonWipha makes landfall pic.twitter.com/LNXgoLa6Ko
— ShanghaiEye🚀official (@ShanghaiEye) July 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 21, 2025 06:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

