Hiroshima: জাপানের হিরোশিমায় বৃক্ষরোপনে অংশ নিলেন জি-৭ গোষ্ঠীর রাষ্ট্রপ্রধানরা, দেখুন সেই ছবি

Hiroshima: জাপানের হিরোশিমায় বৃক্ষরোপনে অংশ নিলেন জি-৭ গোষ্ঠীর রাষ্ট্রপ্রধানরা, দেখুন সেই ছবি
G7 leaders take part in sapling planting Photo Credit: Twitter@ANI

চিনের অর্থনৈতিক চাপ উপেক্ষা করে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্য নিয়ে জি-৭ নেতারা গতকাল(১৮ মে) জাপানের হিরোশিমায় পৌঁছেছেন।  যুদ্ধের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করতেই এই সম্মেলনটির আয়োজন করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তার নিজ শহর হিরোশিমায় জি৭ গোষ্ঠীর অন্তর্ভুক্ত কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রএর রাষ্ট্রপ্রধানদের আজ স্বাগত জানিয়েছেন। জাপান সহ এই  সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ। আজ সকালে পারমাণবিক ধ্বংসস্তুপের শহর হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে চারা রোপণে অংশ নিলেন জি-৭ এর রাষ্ট্রপ্রধানরা। দেখুন সেই ছবি-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 19, 2023 09:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).