মা ভিতরে ব্যস্ত চুরি করতে, এদিকে আগুনে ঝলসে গেল দুই শিশু। ফ্লোরিডার এই ভয়াবহ ঘটনায় চমকে গেছে নেটিজেনরা। দুই শিশুকে গাড়ির ভিতর বসিয়ে রেখে মা গেছিলেন শপিং মল থেকে জিনিষ চুরি করতে তখনই বন্ধ গাড়িতে আগুন লেগে যায় বলে জানিয়েছে পুলিশ।
ফক্স অরল্যান্ডোর প্রাপ্ত একটি পুলিশ রিপোর্ট অনুসারে।গত ২৬ মে ২৪ বছর বয়সী অ্যালিসিয়া মুর, ওভিডো মলে ডিলার্ডের ডিপার্টমেন্ট স্টোরের বাইরে তার দুটি ছোট বাচ্চাদের নিয়ে গাড়ি করে আসেন। এরপর গাড়িটি পার্ক করে তিনি স্টোরে ঢুকে যান কিন্তু তার কিছুক্ষণ পরেই গাড়িটিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
অরল্যান্ডোর মহিলা একজন লোকের সঙ্গে দোকানের ভিতরে গিয়েছিল, যার পরিচয় পাওয়া যায়নি এবং অভিযোগ সামনে এসেছে যে তারা দোকান থেকে জিনিশপত্র চুরি করতে গিয়েছিল। প্রায় এক ঘন্টা পরে অ্যালিসিয়া দোকান থেকে বের হন এবং দেখতে পান তার গাড়িটিতে আগুন ধরে গেছে।
Florida woman was shoplifting when her car with 2 children inside burst into flames: police https://t.co/ltwH7asgw4 pic.twitter.com/gIxH3IXBnb
— New York Post (@nypost) June 4, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)