London Hotel Fire: সিনে তারকাদের এক নম্বর পছন্দের লন্ডনে পাঁচতারা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড
লন্ডনের এক পাঁচতারা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নেভাতে দমকলের পাঁচটি ইঞ্জিন মোতায়েন করা হয়। বরাত জোরে এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই।
লন্ডনের এক পাঁচতারা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নেভাতে দমকলের পাঁচটি ইঞ্জিন মোতায়েন করা হয়। বরাত জোরে এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই। কী কারণে এই আগুন লাগে তা জানা যায়নি। মধ্য লন্ডনের মেরলিবোনের এই হোটেলে অগ্নিকাণ্ডের ফলে শতাধিক অতিথিদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয়। হোটেলের অতিথিদের মধ্যে বেশীরভাগই ভিভিআইপি। লন্ডনের এই পাঁচতারা হোটেল শিল্পপতি, চলচ্চিত্র তারকা, ধনকুবের সহ অনেকেরই অত্যন্ত পছন্দের। টম ক্রুজ, লেডি গাগা থেকে জনি ডিপ, দু লিপা, অ্যাঞ্জেলিনা জোলি-রা লন্ডনে এলে শুধু এই পাঁচতারা হোটেলেই ওঠেন।
রবিবার এই নেটফ্লিক্সের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই হোটেলেই হওয়ার কথা ছিল। কিন্তু হোটেলের মালিক জানিয়েছেন, আগুন নিভে গেলেও নিরাপত্তাজনিত কারণে পাঁচতারা এই হোটেল আপাতত বন্ধ রাখা হবে।
মধ্য লন্ডনের হোটেলে অগ্নিকাণ্ড
BREAKING: Major fire breaks out in luxury London hotel, more than 100 people forced to evacuate pic.twitter.com/QgiJmX9FGc
— Insider Paper (@TheInsiderPaper) February 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 16, 6688 05:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

