Elon Musk: ইজরায়েল ও গাজায় তার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইলন মাস্ক ,বললেন- 'এক্স' প্ল্যাটফর্ম তাঁর রাজস্ব দান করবে হাসপাতালগুলিতে (দেখুন টুইট)
গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। চলমান যুদ্ধের কারণে গাজা উপত্যকায় ১৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে বিপুল সংখ্যক মানুষ।
গত দু-মাস ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। যার কারণে ইসরায়েল ও গাজায় ব্যাপক ক্ষতি হয়েছে। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ প্রসঙ্গে এক্স প্ল্যাটফর্মের কর্ণধার ইলন মাস্ক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এক টুইট বার্তায় ইলন মাস্ক বলেছেন, "এক্স কর্প গাজা উপত্যকায় যুদ্ধের শিকার ইজরায়েলের হাসপাতাল এবং গাজার রেড ক্রস/ক্রিসেন্টকে সমস্ত বিজ্ঞাপন এবং সাবস্ক্রিপশন থেকে প্রাপ্ত রাজস্ব দান করবে।
গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। চলমান যুদ্ধের কারণে গাজা উপত্যকায় ১৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে বিপুল সংখ্যক মানুষ। বোমা হামলায় গাজা উপত্যকার হাসপাতালগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষ চিকিৎসা নিতে পারছে না। তবে ইজরায়েলেও এই যুদ্ধে মানুষ প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে। যাদের হাসপাতালে চিকিৎসা দরকার। সকলের কথা ভেবেই ইলনের এই টুইট বার্তা।
দেখুন ইলন মাস্ক এর টুইট-
X Corp will be donating all revenue from advertising & subscriptions associated with the war in Gaza to hospitals in Israel and the Red Cross/Crescent in Gaza
— Elon Musk (@elonmusk) November 21, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 22, 2023 09:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

